প্রথমবারের মতো বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে গেছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
রোববার দুপুর পৌনে ১টার দিকে তিনি কার্যালয়টিতে যান। তাকে সেখানে স্বাগত জানান দলের স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেনসহ অন্যরা।
গুলশান চেয়ারপারসনের কার্যালয়টি ২০০৮ সালের জাতীয় সংসদ নির্বাচনের সময় বিএনপির কার্যক্রম পরিচালনার জন্য নেওয়া হয়েছিল। দলের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত ও কার্যক্রম এখান থেকেই পরিচালনা করা হয়।
এর আগে ২০০৭ সালে এক-এগারোর জরুরি অবস্থায় সময় তারেক রহমানকে গ্রেপ্তার করা হয়। ২০০৮ সালে জামিনে মুক্ত হয়ে লন্ডন চলে যান তিনি।
২০১৮ সালে খালেদা জিয়া কারাগারে যাওয়ার পর তারেক রহমান লন্ডনে থেকেই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব নেন। ফলে এতদিন এই কার্যালয়ে যাওয়ার সুযোগ হয়নি তার।


