রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দেবেন। মঙ্গলবার নির্বাচন কমিশনার আবদুর রহমানেল মাছউদ বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, রাষ্ট্রপতি পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার ইচ্ছা জানিয়েছেন। কমিশন প্রযোজনীয় ব্যবস্থা নিচ্ছে।
এবার প্রবাসী ও দেশের ভেতরে ভোটের দায়িত্বে নিয়োজিত ব্যক্তি, আইন শৃঙ্খলা বাহিনী ও কারাগারে বন্দিদের ভোট দেওয়ার সুযোগ সৃষ্টি করেছে নির্বাচন কমিশন।
দেশে ও দেশের বাইরে থেকে এবার পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার জন্য ‘পোস্টাল ভোট বিডি’ মোবাইল অ্যাপে নিবন্ধন করেছেন ১৫ লাখ ৩৩ হাজার জন।
অ্যাপে নিবন্ধন করলে ইসি ডাকযোগে ব্যালট পাঠিয়ে দিয়ে থাকে। ভোট দেওয়া শেষে ভোটার নিকটস্থ পোস্ট অফিসে জমা দিলে তা আবার সংশ্লিষ্ট আসনের রিটার্নিং কর্মকর্তার কাছে পৌঁছে যায়।
আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে।


