পুলিশের ১৭ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর

পুলিশের ১৭ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর
Advertisement
Advertisement

পুলিশের ১৭ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার। বৃহস্পতিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মঞ্জুর মোর্শেদ চৌধুরীর সই করা এক প্রজ্ঞাপনে এ আদেশ জারি হয়েছে।

এই ১৭ জন কর্মকর্তা ২০০১ সালের ৩১ মে পুলিশ ক্যাডারে যোগ দিয়েছিলেন। তাদের মধ্যে তিনজন উপমহাপরিদর্শক (ডিআইজি), ১২ জন অতিরিক্ত ডিআইজি, একজন পুলিশ সুপার (এসপি) এবং একজন অতিরিক্ত উপকমিশনার রয়েছেন।

তাদের বিরুদ্ধে আওয়ামী লীগের প্রতি আনুগত্য, দলটির সঙ্গে পারিবারিক সম্পর্ক, ২০১৪ ও ২০১৮ সালের নির্বাচনে ভোট কারসাজি, বিরোধী দলের ওপর দমন-পীড়ন এবং দুর্নীতির অভিযোগ আনা হয়েছে।

সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সঙ্গে অসদাচরণের অভিযোগ আনা হয়েছে তিন নারী কর্মকর্তার বিরুদ্ধে। ঢাকা সেনানিবাসের বাসভবন থেকে ২০১৮ সালে তাকে জোরপূর্বক বের করে দেওয়ার ঘটনাও এক্ষেত্রে বিবেচনায় নেওয়া হয়েছে।

আরও পড়ুন

তালিকায় আরও কয়েকজন পুলিশ কর্মকর্তার নাম রয়েছে বলে একাধিক সূত্রে জানা গেছে।

এর আগে সরকার ৩৩ জন সিনিয়র পুলিশ কর্মকর্তাকে (১৪ জন ডিআইজি, ১৮ জন অতিরিক্ত ডিআইজি এবং একজন এসপি) বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে।

এর গত ৩ মে ১৭ জন সিনিয়র কর্মকর্তাকে এবং ২২ এপ্রিল একই বিধানে ১১ জন ডিআইজি ও দুইজন অতিরিক্ত ডিআইজিকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়।

অবসর পাওয়া কর্মকর্তাদের নাম জানতে এখানে ক্লিক করুন।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad