পুলিশের ঊর্ধ্বতন ১৮ কর্মকর্তা বদলি

Advertisement
Advertisement

অন্তর্বর্তী সরকার বাংলাদেশ পুলিশের ঊর্ধ্বতন ১৮ কর্মকর্তাকে বদলি করে প্রজ্ঞাপন জারি করেছে। রোববার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।

উপসচিব মো. মাহবুবুর রহমান স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, অতিরিক্ত আইজি আবু হাসান মুহাম্মদ তারিককে (বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগে বদলি করা হয়েছে।

অতিরিক্ত ডিআইজি মো. সারোয়ার জাহান, মোহাম্মদ শরীফ উদ্দিন ও মো. আজিজুল ইসলামকে ঢাকার পুলিশ অধিদপ্তরে অতিরিক্ত ডিআইজি হিসেবে এবং অতিরিক্ত পুলিশ কমিশনার সফিজুল ইসলামকে চট্টগ্রাম রেঞ্জে বদলি করা হয়েছে। অতিরিক্ত ডিআইজি এস এম আশরাফুজ্জামান ও মোহাম্মদ জাবেদুর রহমানকে সারদায় অতিরিক্ত ডিআইজি হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

এছাড়া অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত মো. শহিদ উল্লাহকে পুলিশ সুপার নৌ-পুলিশ এবং মো. সাইফুল হককে পুলিশ সুপার রেলওয়েতে বদলি করা হয়েছে।

আরও পড়ুন

পুলিশ সুপার আ ফ ম আনোয়ার হোসেন খান ও মোহাম্মদ মোর্শেদ আলমকে উপ-পুলিশ কমিশনার ডিএমপি, পুলিশ সুপার মুহাম্মদ রহমত উল্লাহকে পুলিশ সুপার হাইওয়ে পদে বদলি করা হয়েছে।

পুলিশ সুপার মোহাম্মদ সাহেদ মিয়াকে সিআইডি এবং পুলিশ সুপার মো. জিয়াউদ্দিন আহম্মেদকে উপ-পুলিশ কমিশনার চট্টগ্রামে বদলি করা হয়েছে। উপ-পুলিশ কমিশনার মো. আবু তারেককে পুলিশ সুপার সিআইডিতে বদলি করা হয়েছে।

পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত মো. জহুরুল হক ও এ কে এম মনিরুল ইসলামকে অতিরিক্ত পুলিশ সুপার পিআইবি এবং ফাল্গুনী নন্দীকে অতিরিক্ত পুলিশ সুপার এপিবিএনে বদলি করা হয়েছে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad