পুরান ঢাকার আরমানিটোলার বাবুবাজার এলাকায় হাজী টাওয়ারে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে।
মঙ্গলবার সকাল ৮টা ১০ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস। এ সময় তারা ওই ভবন থেকে বিকল্প সিঁড়ি ব্যবহার করে ১৭ জনকে নিরাপদে নামিয়ে আনে।
ফায়ার সার্ভিস জানায়, বাণিজ্যিক ভবনটির ওপরে আবাসিক ভবন রয়েছে। আগুন লাগার কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত সাপেক্ষে বলা যাবে।

আগুনে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর নেই বলে নিশ্চিত করেছে ফায়ার সার্ভিস।
এর আগে, সকাল ৬টা ৪০ মিনিটের দিকে ১৪ তালার ওই বাণিজ্যিক ভবনে আগুন লাগে। খবর পেয়ে সদরঘাট ফায়ার স্টেশনের দুইটি, সিদ্দিকবাজারের পাঁচটি, সূত্রাপুরের দুইটিসহ ফায়ার সার্ভিসের মোট নয়টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করে।


