পিআর ইস্যুতে গণভোটের আহ্বান গোলাম পরওয়ারের

পিআর ইস্যুতে গণভোটের আহ্বান গোলাম পরওয়ারের
‘জুলাই সনদের আইনি ভিত্তি ও নির্বাচন শীর্ষক’ সেমিনারে কথা বলছেন মিয়া গোলাম পরওয়ার। ছবি: টাইমস
Advertisement
Advertisement

পিআর পদ্ধতিতে নির্বাচনের জন্য সরকারকে গণভোট আয়োজনের আহ্বান জানিয়েছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।

তিনি বলেন, ‘গণভোট দেন, তাতে যদি জনগণ পিআর চায়, তাহলে সব দলকে মানতে হবে। যদি জনগণ বলে পিআর লাগবে না, তাহলে আমরাও সেটাকে শ্রদ্ধা জানাব।’

বৃহস্পতিবার বিকালে ঢাকার ফার্মগেটে বাংলাদেশ কৃষি ইনস্টিটিউটের থ্রিডি হলে এগ্রিকালচারিস্টস ফোরাম অব বাংলাদেশের (এএফবি) উদ্যোগে ‘জুলাই সনদের আইনি ভিত্তি ও নির্বাচন শীর্ষক’ সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

জামায়াত সেক্রেটারি বলেন, ‘আমরা নির্বাচনে যাব অবশ্যই, কিন্তু তার আগে পিআরের দাবি পূরণ করতে চাই। এ দাবি আমাদের চলতেই থাকবে। আমাদের দাবি মানতে হবে, তারপরে আমরা নির্বাচনে যাব। একাই নির্বাচন করবেন, ওই চিন্তা করে আর ঘুম নষ্ট করার দরকার নেই।’

আরও পড়ুন

বহুকষ্টের বিনিময়ে দেশ সংস্কারের সুযোগ পেয়েছেন জানিয়ে তিনি বলেন, ‘কোনো দলীয় সরকার এলে আর সংস্কারের সুযোগটা আমরা পাব না। ইতোমধ্যে একটি দলের স্থায়ী কমিটির এক নেতা বলেছেন, “আপনার যত সংস্কার আইন-কানুন বদলান, আমরা ক্ষমতাই গেলে সব মুছে দেব”।’

গোলাম পরওয়ার আরো বলেন, ‘আগামী নির্বাচন নিয়ে আমরা এখনো সংশয়ের মধ্যে আছি। সরকার  আমাদের কাছে একটা খসড়া চেয়েছে জুলাই সনদের আইনি পথ দেখাতে। বুধবার রাতেই আমরা মিটিং করে একটা ড্রাফট তৈরি করেছি। আমরা সবসময় সরকারকে সহযোগিতা করতে রাজি আছি। আমরা কোনো সংকট চাই না।’

সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মোহাম্মদ ইয়ামিন হোসেন। সংগঠনের সভাপতি ও সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. এটিএম মাহবুব ই ইলাহী (তাওহীদ) সভাপতিত্বে সেমিনারটি সঞ্চালনা করেন মহাসচিব কৃষিবিদ শেখ মুহাম্মদ মাসউদ।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর