গাজীপুরের জেলা প্রশাসক মোহাম্মদ আলম হোসেনসহ পাঁচ জেলার জেলা প্রশাসককে প্রত্যাহার করেছে সরকার। রোববার জনপ্রশাসন মন্ত্রণালয় এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে।
অন্যদের মধ্যে রয়েছেন পঞ্চগড়ের জেলা প্রশাসক কাজী মো. সায়েমুজ্জামান, কুষ্টিয়ার জেলা প্রশাসক মো. ইকবাল হোসেন, নেত্রকোনার জেলা প্রশাসক মো. সাইফুর রহমান এবং চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রশাসক মো. শাহাদাত হোসেন।
প্রত্যাহার করা উপসচিব পদমর্যাদার এ কর্মকর্তাদের পরবর্তী পদায়নের জন্য জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।


