পল্লবী থেকে মিরপুর-১১ পথে মেট্রোরেল আধঘণ্টা বন্ধ ছিল

পল্লবী থেকে মিরপুর-১১ পথে মেট্রোরেল আধঘণ্টা বন্ধ ছিল
মেট্রোরেল। ছবি: বাসস
Advertisement
Advertisement

ঢাকার পল্লবী থেকে মিরপুর-১১ স্টেশন পর্যন্ত মেট্রোরেল চলাচল আধঘণ্টা বন্ধ ছিল।

এই দুটি স্টেশনের মধ্যবর্তী অংশে বৈদ্যুতিক লাইনে জরুরি মেরামতের জন্য দুপুর ১২.৪০ মিনিট থেকে মেট্রো চলাচল বন্ধ রাখা হয় বলে জানিয়েছে ডিএমটিসিএল। ঘোষণা অনুযায়ী, দুপুর ১ টা ১০ মিনিট পর্যন্ত আধঘণ্টা সময় এই অংশে মেট্রো চলাচল বন্ধ ছিল।

যাত্রীদের সাময়িক অসুবিধার জন্য মেট্রোরেল কর্তৃপক্ষ আন্তরিকভাবে দুঃখও প্রকাশ করেছে।

এর আগে গত রোববার ঢাকার ফার্মগেট এলাকায় মেট্রোলাইনের বিয়ারিং প্যাড খুলে পড়ে এক পথচারীর মৃত্যু হয়। সেসময় বেশ কয়েক ঘণ্টার জন্য মেট্রো চলাচল বন্ধ হয়ে যায়। এরপর বুধবার রাত ৯টা ১০ মিনিটে কারওয়ান বাজার থেকে আগারগাঁও পর্যন্ত মেট্রো রেল ফের মেট্রো চলাচল বন্ধ হয়ে যায়। কারণ হিসেবে বলা হয়েছিল, বিয়ারিং প্যাড খুলে পড়ার স্থানে কিছুটা ঝাঁকুনি সৃষ্টির কথা।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad