পল্লবী থানার মামলায় গ্রেপ্তার রিজেন্ট গ্রুপের মালিক সাহেদ

পল্লবী থানার মামলায় গ্রেপ্তার রিজেন্ট গ্রুপের মালিক সাহেদ
২০২০ সালে সাতক্ষীরা থেকে গ্রেপ্তার হওয়ার পর সাহেদ। ছবি: সংগৃহীত
Advertisement
Advertisement

রাজধানী ঢাকার পল্লবী থানার মামলায় গ্রেপ্তার করা হয়েছে রিজেন্ট গ্রুপের মালিক মোহাম্মদ সাহেদ করিমকে। সোমবার দুপুরে ইসিবি চত্বর থেকে তাকে গ্রেপ্তার করেছে ক্যান্টনমেন্ট থানা পুলিশ।

পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাসান বাসির তথ্যটি নিশ্চিত করে বলেন, ‘পল্লবী থানার একটি মামলার ওয়ারেন্ট আমলে নিয়ে ক্যান্টনমেন্ট থানা পুলিশের সহায়তায় সাহেদ করিমকে ইসিবি চত্ত্বর এলাকা থেকে আটক করা হয়েছে। তবে ওয়ারেন্টের বিপরীতে তিনি এরইমধ্যে আদালত থেকে জামিন নিয়েছেন বলে দাবি করছেন। আসামিকে থানায় আনার পর তার কাগজপত্র যাচাইয়ের পর সিদ্ধান্ত হবে।’

রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান সাহেদের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জন, দুর্নীতি ও করোনা সার্টিফিকেট জলিয়াতিসহ মোট ৯৬ মামলা ছিল। এগুলোর মধ্যে পাঁচটি মামলায় তিনি সাজাপ্রাপ্ত ছিলেন।

২০২০ সালে করোনাকালীন হাসপাতালের রোগীদের সঙ্গে প্রতারণার অভিযোগ পাওয়ার পর তিনি গ্রেপ্তার এড়াতে আত্মগোপনে যান। ওই বছরের ১৫ জুলাই সাহেদকে সাতক্ষীরা থেকে গ্রেপ্তার করে র‌্যাব। পড়ে ৫ নভেম্বর তার সম্পদের হিসাব চেয়ে নোটিশ পাঠায় দুদক।

অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় ২০২৩ সালের ২১ আগস্ট সাহেদ করিমকে ৩ বছরের কারাদণ্ড দেয় আদালত।

২০২৪ সালে জুলাই গণঅভ্যুত্থান পরিবর্তী রাজনৈতিক অস্থিরতার সময় আদালত থেকে সাজাপ্রাপ্ত সব মামলায় জামিন পান রিজেন্ট হাসপাতাল লিমিটেডের চেয়ারম্যান। ২০২৪ সালের ৪ সেপ্টেম্বর ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে তিনি মুক্তি পান।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad