রমজানে পথচারী, সাধারণ মানুষ ও খেটে খাওয়া মানুষদের স্বস্তি দিতে ভিন্নধর্মী উদ্যোগ নিয়েছে সুপারশপ চেইন স্বপ্ন। এই মানুষদের জন্য ইফতারের আগে বিনামূল্যে খেজুর এবং শরবতের ব্যবস্থা করেছে প্রতিষ্ঠানটি।
অনেকে সঠিক সময়ে অফিস থেকে বের হলেও বাসায় পৌঁছানোর আগেই ইফতারের সময় হয়ে যায়। এমন মানুষেরাও স্বপ্নর আউটলেটগুলো থেকে বিনামূল্যে ইফতারের এই সেবা নিতে পারেন।
মূলত ইফতারের জন্য সঠিক সময়ে ঘরে ফিরতে না পারা মানুষ এবং সামাজিক দায়বদ্ধতার কথা চিন্তা করে এই উদ্যোগ নিয়েছে সুপারশপ চেইনটি।
পুরো রমজান মাস জুড়েই এই সেবা চলবে বলে জানিয়েছে স্বপ্ন কর্তৃপক্ষ। তারা জানান, শহরে ট্রাফিক জ্যামসহ নানা কারণে সঠিক সময়ে বাসায় ফিরতে না পারা মানুষের জন্য এ ক্ষুদ্র প্রয়াস।
উল্লেখ্য, ঢাকা এবং ঢাকার বাইরে মোট ৪৪ টি স্বপ্ন আউটলেট থেকে প্রতিদিন প্রায় এক হাজার ৬০০ মানুষকে বিনামূল্যে ইফতারের এই সেবা দেওয়া হচ্ছে


