পঞ্চগড়ে ট্রাক্টর-ভ্যান সংঘর্ষে শিশুর মৃত্যু

পঞ্চগড়ে ট্রাক্টর-ভ্যান সংঘর্ষে শিশুর মৃত্যু
প্রতীকী ছবি
Advertisement
Advertisement

পঞ্চগড়ের দেবীগঞ্জে ট্রাক্টর ও ব্যাটারিচালিত ভ্যানের মুখোমুখি সংঘর্ষে আল আমিন নামে সাত বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। এই দুর্ঘটনায় নিহতের মা, ভাই ও খালাসহ আরও অন্তত ছয়জন আহত হয়েছেন।

পুলিশ ও স্থানীয়রা জানিয়েছেন, শুক্রবার রাতে আল আমিন তার মা, ভাই ও খালার সাথে দেবীগঞ্জ থেকে ব্যাটারিচালিত ভ্যানে সোনাহারে নিজেদের বাড়িতে যাচ্ছিল। পথে পায়রা চত্বর এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক্টরের সাথে ভ্যানটির সংঘর্ষ হয়।

এতে ভ্যানে থাকা সাতজনই ছিটকে পড়ে গুরুতর আহত হন। তাৎক্ষণিকভাবে তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক আল আমিনকে মৃত ঘোষণা করেন।

দেবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম মালিক জানান, ট্রাক্টরটি জব্দ করা হয়েছে তবে চালক বর্তমানে পলাতক রয়েছে। পুলিশ তাকে গ্রেপ্তারে অভিযান চালাচ্ছে এবং এ ঘটনায় আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad