নোয়াখালীতে অটোরিকশাকে চাপা দেওয়া ট্রাকটির চালক আটক

নোয়াখালীতে অটোরিকশাকে চাপা দেওয়া ট্রাকটির চালক আটক
প্রতীকী ছবি
Advertisement
Advertisement

নোয়াখালীর কবিরহাট উপজেলায় চালক ও আরোহীসহ সিএনজিচালিত অটোরিকশার ৬ জনকে চাপা দেওয়া ট্রাকটির চালক আব্দুর জাহেরকে (৪০) আটক করেছে পুলিশ।

মঙ্গলবার সন্ধ্যা সোয়া ৬টার দিকে উপজেলার নরোত্তমপুর ইউনিয়নের চিশতিয়া দরবার শরীফের সামনে থেকে তাকে আটক করা হয়।

এর আগে দুপুর পৌনে ২টার দিকে উপজেলার কবিরহাট টু বসুরহাট সড়কের আলিয়া মাদ্রাসার সামনের সড়কে এ দুর্ঘটনা ঘটে।

গ্রেপ্তার আব্দুর জাহের লক্ষ্মীপুর জেলার চরবাদাম ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের পূর্ব চরশিতা গ্রামের বাসিন্দা।

কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহীন মিয়া এই তথ্য নিশ্চিত করেছেন।

আরও পড়ুন

নিহতরা হলেন, কোম্পানীগঞ্জের বসুরহাট পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের বাসিন্দা অটোরিকশা চালক খোরশেদ আলম খোকন, নোয়াখালী কলেজের তৃতীয় বর্ষের ছাত্র তানিম হাসান ও ছাত্রী ইসরাত জাহান, বিবি কুলসুম, জান্নাত ও মো. সুমন।

পুলিশ জানিয়েছে, দুপুর ১টার দিকে জেলা শহর মাইজদী থেকে পাঁচজন যাত্রী নিয়ে বসুরহাটের দিকে রওনা দেয় যাত্রীবাহী সিএনজিচালিত অটোরিকশাটি। পথে বাহনটি উপজেলার কবিরহাট পৌরসভার দুই নম্বর ওয়ার্ডের কবিরহাট টু বসুরহাট সড়কের আলিয়া মাদ্রাসার সামনে পৌঁছলে সিএনজির সামনের এক্সেল ভেঙ্গে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের উল্টোদিকে চলে যায়। ওই সময় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক অটোরিকশাটিকে চাপা দিয়ে অন্তত ২০০ মিটার টেনে হিঁচড়ে নিয়ে যায়। এতে অটোরিকশার চালকসহ চার যাত্রী ঘটনাস্থলেই নিহত হন।

গুরুতর আহত দুজনকে উদ্ধার করে ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

এই দুর্ঘটনার প্রায় সোয়া ২ ঘণ্টা পর অভিযুক্ত ট্রাক চালককে আটক করল পুলিশ।

 

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad