নেত্রকোনায় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে দেয়ালে ধাক্কা, নিহত ১

নেত্রকোনায় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে দেয়ালে ধাক্কা, নিহত ১
প্রতীকী ছবি
Advertisement
Advertisement

নেত্রকোনায় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে দেয়ালে ধাক্কা লেগে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

সোমবার সকালে নেত্রকোনা সদর উপজেলার নেত্রকোনা-কেন্দুয়া সড়কের মদনপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ফারুক আহমেদ কেন্দুয়া পৌরসভার চন্দ্রগাতী গ্রামের বাসিন্দা।

নেত্রকোনা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল খায়ের জানান, সকালে ফারুক আহমেদ নিজ বাড়ি থেকে নেত্রকোনা সদরে আসার পথে মদনপুর বাজারের দক্ষিণ পাশে মোবাইল টাওয়ার মোড়ে বাইকের  নিয়ন্ত্রণ হারিয়ে পাকা দেয়ালের সাথে ধাক্কা লাগে।

পরেস আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে নেত্রকোণা সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলেও জানান ওসি।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর