নেত্রকোনায় ছাত্রলীগের মশাল মিছিল, আটক ৭

নেত্রকোনায় ছাত্রলীগের মশাল মিছিল, আটক ৭
নেত্রকোনায় মশাল মিছিল করায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সাত নেতাকর্মী আটক। ছবি: টাইমস
Advertisement
Advertisement

নেত্রকোনায় নির্মাণাধীন বাইপাস সড়কে মশাল মিছিল করায় আওয়ামী লীগের নিষিদ্ধ ঘোষিত অঙ্গসংগঠন ছাত্রলীগের সাত নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।

শুক্রবার রাত ১টার দিকে সদর উপজেলার বাইপাস সড়কের চল্লিশা-দুধকুড়া থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন- ছাত্রলীগের নেতা আলম মিয়া, মোহাম্মদ আরিফ মিয়া, ইব্রাহিম খলিল, জোনায়েদ হাসান রাফি, শাহাদাত রহমান সিয়াম, সাকিবুল ইসলাম ও রিয়াদ মিয়া। তারা সবাই সদর উপজেলার বিভিন্ন গ্রামের বাসিন্দা।

নেত্রকোনা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী শাহ্ নেওয়াজ জানান, বাইবাস সড়কে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা মশাল মিছিল করছে বলে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে পুলিশ। পরে সেখানে অভিযান চালিয়ে সাতজনকে আটক করা হয়। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad