নীলফামারীতে সড়ক দুর্ঘটনায় নানি-নাতনি নিহত

নীলফামারীতে সড়ক দুর্ঘটনায় নানি-নাতনি নিহত
নীলফামারীর ডিমলায় সড়ক দুর্ঘটনাকে ঘিরে উৎসুক জনতার ভিড়। ছবি: টাইমস
Advertisement
Advertisement

নীলফামারীর ডিমলায় টিকাদান কেন্দ্রে যাওয়ার পথে পিকআপ ভ্যানের ধাক্কায় নানি ও ১৪ দিনের নবজাতক নাতনি নিহত হয়েছে।  রোববার সকালে উপজেলার গয়াবাড়ী ইউনিয়নের গয়াবাড়ি স্কুল অ্যান্ড কলেজের পাশে এ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনায় নিহতরা হলেন–গয়াবাড়ি ইউনিয়নের শুটিবাড়ি বাজার এলাকার মোহাম্মদ আব্দুস ছাত্তার খানের স্ত্রী সুর্য খাতুন (৫৫) এবং তার নাতনি সামিয়া আক্তার। নবজাতক সামিয়া আক্তার মোহাম্মদ বাবুল হোসেনের মেয়ে।

স্থানীয়রা জানায়, সুর্য খাতুন তার নবজাতক নাতনিকে টিকা দেওয়ার জন্য বাড়ি থেকে নিকটস্থ টিকাদান কেন্দ্রে যাচ্ছিলেন। পথে দ্রুতগতির একটি মালবাহী পিকআপ তাদের ধাক্কা দিলে ঘটনাস্থলেই নবজাতক সামিয়া মারা যায়।

এ সময় আহত অবস্থায় সুর্য খাতুনকে স্থানীয়রা উদ্ধার করে ডিমলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন

দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।

ডিমলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ফজলে এলাহী বলেন, ‘সড়ক দুর্ঘটনায় নানি ও নবজাতক নাতনির মৃত্যুর ঘটনায় পিকআপ চালক পলাতক রয়েছেন। তবে দুর্ঘটনাকবলিত পিকআপটি জব্দ করা হয়েছে।’

নিহতদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করার পাশাপাশি এ বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর