নির্বাচন নিয়ে জনগণের মধ্যে শঙ্কা ও ভীতি রয়েছে: ড. দেবপ্রিয় ভট্টাচার্য

নির্বাচন নিয়ে জনগণের মধ্যে শঙ্কা ও ভীতি রয়েছে: ড. দেবপ্রিয় ভট্টাচার্য
সেন্টার ফর পলিসি ডায়লগের (সিপিডি) ডিস্টিংগুইশ ফেলো ড. দেবপ্রিয় ভট্টাচার্য। ছবি: টাইমস
Advertisement
Advertisement

নির্বাচন নিয়ে জনগণের মধ্যে শঙ্কা ও ভীতি রয়েছে মনে করেন সেন্টার ফর পলিসি ডায়লগের (সিপিডি) সম্মাননীয় ফেলো ড. দেবপ্রিয় ভট্টাচার্য।

তিনি বলেন, ‘সরকারকে প্রশাসন ও নির্বাচন কমিশনের বলিষ্ঠভাবে কাজের মধ্যদিয়ে জনগণের আস্থা ফেরাতে হবে। তা না হলে অংশগ্রহণমূলক নির্বাচন হবে না। এমনকি নির্বাচন নিয়ে জনগণের মধ্যে যে প্রশ্ন তৈরি হয়েছে তা আলোচনার মাধ্যমে জনগণকে বোঝাতে হবে।’

বৃহস্পতিবার সকালে খুলনায় ‘নাগরিক প্ল্যাটফর্মের প্রাক নির্বাচনী’ আঞ্চলিক পরামর্শ সভায় এসব কথা বলেন ড. দেবপ্রিয়।

তিনি বলেন, ‘রাজনীতিবিদদের মধ্যে আত্ম উপলব্ধি এসেছে যে জনগণের কথা না শুনলে আবার দেশ ছেড়ে পালাতে হবে।’

সভায় আগামী নির্বাচন উপলক্ষে নাগরিক ইশতেহার তৈরির নানা ভাবনা উঠে আসে।

খুলনা-২ আসনের ধানের শীষের মনোনীত প্রার্থী নজরুল ইসলাম মঞ্জু, খুলনা-৩ আসনে জামায়াতের সম্ভাব্য প্রার্থী মাওলানা মাহফুজুর রহমানসহ  বিভিন্ন শ্রেণিপেশার মানুষ সভায় অংশ নেয়।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর