নির্বাচনী প্রচারে ব্যয়সীমা লঙ্ঘনে শীর্ষে বিএনপি ও জামায়াত: টিআইবি

নির্বাচনী প্রচারে ব্যয়সীমা লঙ্ঘনে শীর্ষে বিএনপি ও জামায়াত: টিআইবি
ফাইল ছবি
Advertisement
Advertisement

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারে শীর্ষ রাজনৈতিক দলগুলো ব্যাপকভাবে নির্ধারিত ব্যয়সীমা লঙ্ঘন করেছে বলে জানিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। সংস্থাটির গবেষণা অনুযায়ী, বড় দলগুলোর মধ্যে বিএনপি ও জামায়াতে ইসলামী সবচেয়ে বেশি ব্যয়সীমা অতিক্রম করেছে।

সোমবার রাজধানী ঢাকায় টিআইবির কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য তুলে ধরা হয়। টিআইবির তথ্যমতে, বিএনপি নির্ধারিত ব্যয়সীমার চেয়ে ৩২৭ দশমিক পাঁচ শতাংশ এবং জামায়াত ১৫৯ দশমিক এক শতাংশ বেশি ব্যয় করেছে।

একই সঙ্গে ব্যয়সীমা লঙ্ঘনের তালিকায় রয়েছে এনসিপি। দলটি নির্ধারিত সীমার চেয়ে ১৯ শতাংশ বেশি ব্যয় করেছে বলে জানিয়েছে টিআইবি।

সংবাদ সম্মেলনে জানানো হয়, বিএনপির প্রার্থীরা প্রচারে গড়ে ব্যয় করেছেন এক কোটি ৯৯ লাখ টাকা। জামায়াতের প্রার্থীদের গড় ব্যয় এক কোটি ২৪ লাখ টাকা এবং এনসিপির প্রার্থীদের গড় ব্যয় ৮৩ লাখ টাকা।

এদিকে অন্যান্য রাজনৈতিক দলের মধ্যে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থীদের প্রচারের সময়ে গড় ব্যয় ছিল ৮৫ লাখ টাকা।

এ সময় গবেষণা পদ্ধতি সম্পর্কে সংস্থাটি জানায়, জাতীয় নির্বাচনে দাখিল করা হলফনামা, দল ও প্রার্থীদের পরিচালিত অনলাইন প্ল্যাটফর্ম এবং দেশের ৭০টি সংসদীয় আসনের মাঠপর্যায়ের প্রচারণা কার্যক্রমের ওপর ভিত্তি করে এ গবেষণা পরিচালনা করা হয়েছে, যা সারাদেশের সামগ্রিক চিত্র প্রতিফলিত করে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর