নিরাপদ অভিবাসনে ‘আইওএম’কে সহায়তার আশ্বাস স্বরাষ্ট্রমন্ত্রীর

নিরাপদ অভিবাসনে ‘আইওএম’কে সহায়তার আশ্বাস স্বরাষ্ট্রমন্ত্রীর
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে নিজের কার্যালয়ে বাংলাদেশে আইওএমের নবনিযুক্ত চিফ অব মিশন লরা টম-বন্ডের সঙ্গে সৌজন্য সাক্ষাত করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী। ছবি: সংগৃহীত
Advertisement
Advertisement

নিরাপদ অভিবাসন নিশ্চিত, মানবপাচার প্রতিরোধ এবং সীমান্ত ব্যবস্থাপনা আধুনিকীকরণে আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম)-কে মন্ত্রণালয়ের সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। মঙ্গলবার সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে নিজের কার্যালয়ে বাংলাদেশে আইওএমের নবনিযুক্ত চিফ অব মিশন লরা টম-বন্ডের সঙ্গে সৌজন্য সাক্ষাতের সময় তিনি এ আশ্বাস দেন।

বৈঠকে বাংলাদেশ ও আইওএমের দুই দশকের অংশীদারিত্ব আরও জোরদার করা, জাতীয় মানবপাচারবিরোধী কার্যক্রম শক্তিশালী করা, সাইবার প্রযুক্তিনির্ভর মানবপাচার প্রতিরোধ, সীমান্ত ব্যবস্থাপনা এবং নিরাপদ অভিবাসনসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘মানবপাচার প্রতিরোধ, সীমান্ত ব্যবস্থাপনার আধুনিকীকরণ, প্রযুক্তিগত সক্ষমতা বৃদ্ধি এবং নিরাপদ অভিবাসন নিশ্চিত করতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় আইওএমের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে কাজ করবে।’

বৈঠকে আইওএমের চিফ অব মিশন জানান, সংস্থাটির ডেপুটি ডিরেক্টর জেনারেল উগোচি ড্যানিয়েল আগামী ১ থেকে ৫ আগস্ট বাংলাদেশ সফর করবেন। এ উপলক্ষে ৪ আগস্ট ইউনাইটেড নেশনস হাউস বাংলাদেশে আয়োজিত অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য তিনি স্বরাষ্ট্রমন্ত্রীকে আমন্ত্রণ জানান।

আরও পড়ুন

এ সময় স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও আইওএমের যৌথ উদ্যোগে প্রণীত ‘সমন্বিত সীমান্ত ব্যবস্থাপনা’ (ইন্টিগ্রেটেড বর্ডার ম্যানেজমেন্ট-আইবিএম) কৌশলের জাতীয় বৈধকরণ প্রক্রিয়ার অগ্রগতি নিয়েও আলোচনা হয়। পাশাপাশি পুলিশের স্পেশাল ব্রাঞ্চসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থাগুলোকে প্রযুক্তিগত সহায়তা অব্যাহত রাখার প্রতিশ্রুতি দেয় আইওএম।

বৈঠকে মানবপাচার প্রতিরোধে আইওএমের কারিগরি সহায়তা, নীতিগত সহযোগিতা, বিশেষায়িত প্রশিক্ষণ, গবেষণা, প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধি এবং বৈশ্বিক তহবিল সংগ্রহের বিষয়েও আলোচনা হয়।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, বাংলাদেশে আইওএমের চিফ অব মিশন হিসেবে দায়িত্ব গ্রহণের পর লরা টম-বন্ডের সঙ্গে এটি ছিল স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রথম দ্বিপাক্ষিক বৈঠক।

বৈঠকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের রাজনৈতিক-১ অধিশাখার যুগ্মসচিব রেবেকা খান, আইওএমের ন্যাশনাল কনসালট্যান্ট (গভর্নমেন্ট) এস এম মোরশেদসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad