কৌশলগত জলপথ হরমুজ প্রণালি নিয়ে হুমকির জবাবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে সতর্কবার্তা দিয়েছেন ইরানের নিরাপত্তা প্রধান আলি লারিজানি। তিনি বলেছেন, ইরান ফাঁকা হুমকিকে ভয় পায় না।
ট্রাম্প এর আগে হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘ইরান যদি কৌশলগত জলপথ হরমুজ প্রণালি দিয়ে তেলের সরবরাহ বন্ধ করে দেয়, তাহলে যুক্তরাষ্ট্র কঠিন আঘাত হানবে।’
এর জবাবে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে আলি লারিজানি ট্রাম্পের হুমকিকে উড়িয়ে দেন।
তিনি লিখেছেন, ‘ইরান আপনার ফাঁকা হুমকিকে ভয় পায় না। আপনার চেয়েও বড়রা ইরানকে নির্মূল করতে পারেনি। নিজের প্রতি খেয়াল রাখুন যেন নির্মূল হয়ে না যান।’
সূত্র: আল জাজিরা


