নিউমুরিং টার্মিনাল বিদেশিদের ইজারা দেওয়া চলবে না: মুক্তি কাউন্সিল 

নিউমুরিং টার্মিনাল বিদেশিদের ইজারা দেওয়া চলবে না: মুক্তি কাউন্সিল 
Advertisement
Advertisement

চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল দুবাইভিত্তিক বিদেশি কোম্পানি ডিপি ওয়ার্ল্ডকে ইজারা দেওয়ার উদ্যোগ অবিলম্বে বন্ধের দাবি জানিয়েছে জাতীয় মুক্তি কাউন্সিল।

রবিবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ দাবি জানানো হয়।

বিবৃতিতে কাউন্সিলের কেন্দ্রীয় সমন্বয়কারী ফয়জুল হাকিম বলেন, ‘উন্নয়নের নামে বিদ্যুৎ খাতকে পতিত হাসিনা সরকার ভারতীয় কোম্পানি আদানির লুণ্ঠনের ক্ষেত্রে পরিণত করেছিল। তারা দেশের জ্বালানি নিরাপত্তাকে হুমকির মুখে ফেলে দিয়েছিল।’

তিনি বলেন, ‘জাতীয় অর্থনীতির প্রাণকেন্দ্র চট্টগ্রাম সমুদ্র বন্দরকে রাষ্ট্রীয় নিয়ন্ত্রণে রেখে বন্দর ব্যবস্থাপনা আধুনিকীকরণ ও গতিশীল করার উদ্যোগ নেওয়া হয়নি। সেটি না করে দুবাইভিত্তিক ডিপি ওয়ার্ল্ড কোম্পানির হাতে নিউমুরিং কনটেইনার টার্মিনাল তুলে দেওয়ার তড়িঘড়ি চেষ্টা প্রশ্নের উদ্রেক হচ্ছে।’

বিবৃতিতে অবিলম্বে ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি স্বাক্ষরের উদ্যোগ বন্ধ করে চুক্তির খসড়া অবিলম্বে জনসম্মুখে প্রকাশ করার দাবি জানানো হয়। একই সঙ্গে চট্টগ্রাম বন্দরের পরিকল্পিত লালদিয়া চর টার্মিনালকে ডেনমার্কের কোম্পানি ও ঢাকার পানগাও টার্মিনালকে সুইজারল্যান্ডের কোম্পানিকে দীর্ঘমেয়াদি ইজারা দেওয়ার চুক্তির শর্তগুলোও জনসম্মুখে প্রকাশের দাবি জানিয়েছে মুক্তি কাউন্সিল।

বিবৃতিতে ফয়জুল হাকিম বলেন, ‘চট্টগ্রাম বন্দর বাংলাদেশের জাতীয় নিরাপত্তা ও সার্বভৌমত্বের প্রতীক। জনগণকে অন্ধকারে রেখে জাতীয় স্বার্থ বিরোধী যে কোনো উদ্যোগের বিরুদ্ধে  জনগণ রুখে দাঁড়াবে।’

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad