নারীদের আক্রমণ করলে গাছে ঝুলিয়ে দেব: আখতার হোসেন

নারীদের আক্রমণ করলে গাছে ঝুলিয়ে দেব: আখতার হোসেন
রোববার কাউনিয়া-হারাগাছা এলাকায় সভাপতির বক্তব্য দেন এনসিপির সদস্য সচিব আখতার হোসেন। ছবি: সংগৃহীত
Advertisement
Advertisement

রংপুর-৪ আসনে এনসিপির নির্বাচনী পদযাত্রার পথসভায় নারীদের ওপর হামলা ও হয়রানির বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন এনসিপির সদস্যসচিব আখতার হোসেন।

রোববার কাউনিয়া-হারাগাছা এলাকায় সভাপতির বক্তব্যে তিনি বলেন, ‘নারীদের নিয়ে কেউ “বাঁদরামি” করলে কঠোর শাস্তি দেওয়া হবে, এমনকি গাছে ঝুলিয়ে দেওয়া হবে।’

পথসভায় আখতার হোসেন বলেন, ‘দীর্ঘদিন জুলুম-নির্যাতনের পর দেশ ফ্যাসিবাদমুক্ত হলেও দুর্নীতি ও রাষ্ট্রীয় ষড়যন্ত্র থেকে মুক্ত হয়নি, তাই সংস্কারের লক্ষ্যে জামায়াতে ইসলামী ও এনসিপিসহ ১১-দলীয় ঐক্যজোট গঠন করা হয়েছে।’

তিনি নির্বাচিত হলে কাউনিয়া-হারাগাছায় আয়-ব্যয়ের হিসাব প্রকাশ, ভ্রাম্যমাণ মেডিকেল সেন্টারের মাধ্যমে গর্ভবতী মায়েদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করার প্রতিশ্রুতি দেন।

আরও পড়ুন

তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের প্রতিশ্রুতি দিয়ে তিনি বলেন, ‘উন্নয়ন বৈষম্য দূর করে উত্তরাঞ্চলের সমান উন্নয়ন নিশ্চিত করা হবে।’

পথসভায় এনসিপির নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেন, ১১-দলীয় জোট ক্ষমতায় এলে শাপলা ও জুলাইসহ সব হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করা হবে এবং আঞ্চলিক বৈষম্য দূর করা হবে।

এনসিপির দক্ষিণাঞ্চলের মূখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেন, চাঁদাবাজ ও মাদক কারবারিদের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়া হবে এবং জনগণের অধিকার নিশ্চিত করা হবে।

পথসভায় আরও বক্তব্য দেন রংপুর মহানগর জামায়াতের আমির এটিএম আজমসহ ১১-দলীয় জোটের বিভিন্ন নেতারা।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad