নারায়ণগঞ্জে ৮ ডাকাতকে আটক করে গণপিটুনি

নারায়ণগঞ্জে ৮ ডাকাতকে আটক করে গণপিটুনি
প্রতীকী ছবি
Advertisement
Advertisement

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ডাকাতির প্রস্তুতিকালে আট ডাকাতকে আটক করেছে পুলিশ। এসময় ডাকাতদের গণপিটুনি দেয় এলাকাবাসী।

সোনারগাঁয়ের এশিয়ান হাইওয়ে সড়কের সিংলাবো ব্রিজ এলাকায় শুক্রবার রাতে দেশীয় অস্ত্রসহ আট ডাকাত সদস্যকে আটক করে পুলিশ। আটককৃতরা হলো, শিপন, মিন্টু মিয়া, দিগেন্দ্র বর্মন, রাজু মিয়া, হৃদয় বিশ্বাস, আব্দুল্লাহ, জাকিরুল ও সাগর। তারা বিভিন্ন জেলার বাসিন্দা।

স্থানীয়রা জানান, রাত নামলেই এশিয়ান হাইওয়ে সড়কের বিভিন্ন স্থানে প্রতিদিন সংঘবদ্ধ ডাকাত দল বিভিন্ন যানবাহনের যাত্রীদের অস্ত্রের মুখে জিম্মি করে নগদ টাকা, মোবাইল ফোনসহ মূল্যবান জিনিসপত্র লুট করে। এছাড়াও বিদেশ ফেরত যাত্রীদের গাড়ি টার্গেট করে ডাকাতরা সর্বস্ব লুটে নেয়।

শুক্রবারও শিংলাবো ব্রিজ এলাকায় সড়কের পাশে একটি পরিত্যক্ত ঝোপে একটি ডাকাত দল দেশীয় অস্ত্র নিয়ে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। এসময় তালতলা তদন্ত কেন্দ্রের পুলিশ ওই এলাকায় টহল দেওয়ার সময় জঙ্গলের দিকে টর্চলাইট জ্বালাতেই ডাকাতরা দৌঁড়ে পালানোর চেষ্টা করে।

পরে পুলিশ তাদের ধাওয়া দিলে এলাকাবাসী এসে ডাকাতদের ধরে গণপিটুনি দেয়। এসময় ডাকাতরা আহত হয়। আটককৃতদের চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।

সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহিবুল্লাহ জানান, এশিয়ান হাইওয়ে সড়কে ডাকাতির প্রস্তুতির সময় ৮ ডাকাতকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। তদন্তের পর বিস্তারিত বলা যাবে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad