নাটোরে ট্রাক-মাইক্রোবাস মুখোমুখি সংঘর্ষ, নিহত ৬

নাটোরে ট্রাক-মাইক্রোবাস মুখোমুখি সংঘর্ষ, নিহত ৬
প্রতীকী ছবি, এআই/টাইমস
Advertisement
Advertisement

নাটোরের বড়াইগ্রামে ট্রাক ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে ৬ জন নিহত হয়েছে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, বুধবার সকাল সাড়ে ১০টা নাগাদ উপজেলার আইড়মারী ব্রিজের পাশে শ্রীরামপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

বনপাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন জানান, তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। নিহতরা সকলেই মাইক্রোবাসের যাত্রী।

আহত একজনের অবস্থা আশঙ্কাজনক উল্লেখ করে ওসি ইসমাইল বলেন, ‘উন্নত চিকিৎসার জন্য তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।’

আরও পড়ুন

বড়াইগ্রাম থানার ওসি গোলাম সারওয়ার হোসেন জানান, মাইক্রোবাসটি নাটোর থেকে ঢাকার দিকে যাওয়ার সময় তরমুজ পাম্প এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মাইক্রোবাসটি দুমড়েমুচড়ে যায় এবং ঘটনাস্থলেই পাঁচজন মারা যান। দুজনকে আলাদা অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে গেলে সেখানে একজন মারা যান।

তিনি বলেন, ‘দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ চালান। দুর্ঘটনাকবলিত যান দুটি জব্দ করা হয়েছে। এ সময় মহাসড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। পুলিশ যানজট মোকাবেলায় কাজ করছে।’

 

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad