নিহত ইব্রাহিম খান নরসিংদী সদর উপজেলার পাঁচদোনার নেহাব গ্রামের শহিদ খানের ছেলে।
পুলিশ ও নিহতের স্বজনরা জানিয়েছেন, গত সোমবার রাতে একটি ফোন পেয়ে বাড়ি থেকে বের হয়ে যান ইব্রাহিম। পরে তার কোনো খোঁজ না পেয়ে স্বজনরা পলাশ থানায় একটি সাধারণ ডায়েরি করেন। বৃহস্পতিবার দুপুরে স্থানীয়রা ঘোড়াশালের ভাগদী সড়ক দিয়ে চলাচলের পথে দুর্গন্ধ পেয়ে আশেপাশে খোঁজ করেন। একপর্যায়ে সড়কের পাশের একটি কালভার্টের নিচে ইব্রাহিমের মরদেহ দেখতে পান তারা। খবর পেয়ে পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে মর্গে পাঠায়।
ঘোড়াশাল পুলিশ ফাঁড়ি ইনচার্জ মিজানুর রহমান জানান, ধারণা করা হচ্ছে ঘাতকরা হত্যার পর গুম করার উদ্দেশে মরদেহটি কালভার্টের নিচে ফেলে যায়। হত্যার রহস্য উদঘাটনসহ জড়িতদের গ্রেপ্তারে কাজ করছে পুলিশ।


