ঢাকার ধোলাইপাড়ে একটি যাত্রীবাহী বাসে আগুনের ঘটনা ঘটেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।
বুধবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এ ঘটনা ঘটে। তবে আগুন কীভাবে লেগেছে, বিষয়টি নিশ্চিত করতে পারেনি ফায়ার সার্ভিস।
ফায়ার সার্ভিস কর্মকর্তা রোজিনা আক্তার গণমাধ্যমকে বলেন, ‘সন্ধ্যা ৬টা ১৮ মিনিটে আমাদের কাছে সংবাদ আসে ধোলাইপাড়ে একটি বাসে আগুন লেগেছে। খবর পাওয়ার পর আমাদের একটি ইউনিট বাসের আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।’
তিনি আরও বলেন, ‘বাসটিতে কীভাবে আগুন লেগেছে তা আমরা জানতে পারিনি। তবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।’
গত কয়েকদিন ধরে ঢাকার বিভিন্ন এলাকায় ককটেল বিস্ফোরণ করছে দুর্বৃত্তরা। একই সঙ্গে বিভিন্ন পরিবহনের যাত্রীবাহী বাসেও আগুন দেওয়ার ঘটনা ঘটছে।


