ধর্ম যার যার, দেশ সবার: প্রধানমন্ত্রী

ধর্ম যার যার, দেশ সবার: প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রীর সঙ্গে খ্রিস্টান ধর্মাবলম্বীদের প্রতিনিধি দলের সাক্ষাৎ
Advertisement
Advertisement

‘ধর্ম যার যার, দেশটা সবার’-মন্তব্য করে সুখী সমৃদ্ধ বাংলাদেশ গড়তে সকল ধর্মের মানুষের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

ইস্টার সানডে উপলক্ষে রোববার ক্রিস্টান ধর্মাবলম্বীদের একটি প্রতিনিধি দল সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে শুভেচ্ছা বিনিময় করতে গেলে তিনি এ আহ্বান জানান।

তারেক রহমান বলেন, এক সময় একটা কথা প্রচলিত ছিল মুসলমান ছাড়া অন্য ধর্মের মানুষ বিএনপিকে ভোট দেয় না। এবারের জাতীয় সংসদ নির্বাচনে এ কথা ভুল প্রমাণিত হয়েছে।

প্রধানমন্ত্রী তার সরকারের অবস্থান ব্যাখ্যা করে বলেন, বিএনপি সরকার সব ধর্মের মানুষকে এক চোখে দেখে। সবাইকে একই রকম ভালবাসে। বিএনপি বিশ্বাস করে ধর্ম যার যার, দেশটা সবার।

আরও পড়ুন

দেশের সার্বিক পরিস্থিতি বর্ণনা করে প্রধানমন্ত্রী জানান, এই সরকার ভঙ্গুর অর্থনীতিসহ অনেকটা যুদ্ধবিধ্বস্ত দেশ পরিচালনার দায়িত্ব নিয়েছে। এখন সবাইকে মিলে এই দেশ গড়ে তুলতে হবে। এজন্যে সকল ধর্মের মানুষকেই এগিয়ে আসতে হবে।

ইস্টার সানডে উপলক্ষে খ্রিস্টান ধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানান প্রধানমন্ত্রী তারেক রহমান।

এর আগে খ্রিষ্টান সম্প্রদায়ের পক্ষ থেকে প্রধানমন্ত্রী তারেক রহমানকে শুভেচ্ছা জানিয়ে বক্তব্য রাখেন বাংলাদেশ বাইবেল সোসাইটির সাধারণ সম্পাদক রেভারেন্ড অসীম বাড়ৈ এবং ফেডারেশন অব প্রোটেস্ট্যান্ট চার্চ, বাংলাদেশের সদস্য  অবসরপ্রাপ্ত উইং কমান্ডার খ্রীস্টেফার মি. অধিকারী।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad