দ্বৈত নাগরিকত্ব জটিলতা: জামায়াত প্রার্থীর মনোনয়ন বাতিল বহাল

দ্বৈত নাগরিকত্ব জটিলতা: জামায়াত প্রার্থীর মনোনয়ন বাতিল বহাল
এ কে এম ফজলুল হক | ফাইল ছবি
Advertisement
Advertisement

দ্বৈত নাগরিকত্বের জটিলতার কারণে চট্টগ্রাম-৯ (কোতোয়ালি-বাকলিয়া) আসনে জামায়াতে ইসলামীর প্রার্থর মনোনয়নপত্র বাতিলের সিদ্ধান্ত বহাল রেখেছে নির্বাচন কমিশন (ইসি)। ফলে তিনি আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে পারছেন না।

সোমবার নির্বাচন কমিশনে ফজলুল হকের করা আপিলের শুনানি অনুষ্ঠিত হয়। শুনানি শেষে কমিশন তার আবেদন নামঞ্জুর করলে রিটার্নিং কর্মকর্তার দেওয়া বাতিলের সিদ্ধান্ত বহাল থাকে।

এ বিষয়ে নগর জামায়াতের আমির মুহাম্মদ নজরুল ইসলাম বলেন, ‘এ কে এম ফজলুল হকের দ্বৈত নাগরিকত্ব ইস্যুতে আমরা এখনো সুবিচার পাইনি। উচ্চআদালতে যেতে হচ্ছে। আশা করি সেখানে সুবিচার পাব ইনশাল্লাহ।

এর আগে, গত ৪ জানুয়ারি দ্বৈত নাগরিকত্বসংক্রান্ত জটিলতার কারণে ফজলুল হকের মনোনয়নপত্র বাতিল করেন রিটার্নিং কর্মকর্তা ও চট্টগ্রাম বিভাগীয় কমিশনার মো. জিয়াউদ্দীন।

আরও পড়ুন

রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে জমা দেওয়া হলফনামায় ফজলুল হক নিজেকে যুক্তরাষ্ট্রের নাগরিক হিসেবে উল্লেখ করে জানান, তিনি গত ২৮ ডিসেম্বর যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব ত্যাগ করেছেন। তবে মনোনয়নপত্র বাছাইয়ের সময় তার দাবির পক্ষে কোনো দালিলিক প্রমাণ জমা না দেওয়ায় মনোনয়নপত্র বাতিল করা হয়।

ওই দিন একই আসনে বিএনপির প্রার্থী আবু সুফিয়ানের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়।

মনোনয়নপত্র বাছাইয়ে রিটার্নিং কর্মকর্তাদের সিদ্ধান্তের বিরুদ্ধে নির্বাচন কমিশনে মোট ৬৪৫টি আপিল জমা পড়ে। এসব আপিলের শুনানি শনিবার শুরু হয়েছে, যা আগামী ১৮ জানুয়ারি পর্যন্ত চলবে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad