দৌলতদিয়ায় ১৯ কেজির কাতল ৫৩ হাজারে বিক্রি  

দৌলতদিয়ায় ১৯ কেজির কাতল ৫৩ হাজারে বিক্রি  
দৌলতদিয়ার পদ্মা নদীতে ধরা পড়ে ১৯ কেজি ওজনের একটি কাতল মাছ। ছবি: টাইমস
Advertisement
Advertisement

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ার পদ্মা নদীতে ধরা পড়েছে ১৯ কেজি ওজনের একটি বিশাল বড় কাতল মাছ। নিলামে মাছটি ৫৩ হাজার ২০০ টাকায় বিক্রি হয়েছে।

বুধবার ভোরে পদ্মা নদীর চরকর্নেশনা এলাকার চর মজলিসপুর এলাকায় জেলে কৃষ্ণ হালদারের জালে মাছটি ধরা পড়ে।

মাছটি কিনেছেন মাছ ব্যবসায়ী শাজাহান শেখ। তিনি জানান, কৃষ্ণ হালদার মাছটি বিক্রির জন্য চকু মোল্লার আড়তে তুললে উন্মুক্ত নিলামে ২ হাজার ৮০০ টাকা কেজি দরে ৫৩ হাজার ২০০ টাকা দিয়ে তিনি কিনে নেন। কেজি প্রতি সামান্য লাভ হলে মাছটি বিক্রি করে দেবেন বলে জানান শাজাহান শেখ।

জেলা মৎস্য কর্মকর্তা মো. মাহবুব উল হক বলেন, পদ্মা নদীর পানি কমার সঙ্গে সঙ্গে জেলেদের জালে বড় আকৃতির বিভিন্ন প্রজাতির মাছ ধরা পড়ছে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad