ভূমিকম্পে ফের কাঁপল ঢাকা

ভূমিকম্পে ফের কাঁপল ঢাকা
Advertisement
Advertisement

আবারও ভূমিকম্পে কাঁপল ঢাকাসহ এর আশপাশের এলাকা। বৃহস্পতিবার সকাল ৬টা ১৪ মিনিটে মৃদু কম্পন টের পান ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানের মানুষ।

রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৪ দশমিক ১, জানিয়েছে ইউরোপীয়ান সিসমোলজিক্যাল সেন্টার। যার উৎপত্তিস্থল ঢাকার নরসিংদী শহর থেকে ৩ কিলোমিটার দূরে এবং ভূপৃষ্ঠ থেকে ৩০ কিলোমিটার গভীরে।

এই ভূমিকম্পে এখনো কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

আরও পড়ুন

এর আগে সবশেষ সোমবার মধ্যরাত ১২টা ৫৫ মিনিটে ভূমিকম্প অনুভূত হয়। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৪ দশমিক ৯। মিয়ানমার থেকে উৎপত্তি হওয়া এই ভূমিকম্পে কাঁপে চট্টগ্রামসহ দেশের বেশ কিছু অংশ।

গত ২১ নভেম্বর ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ৫ দশমিক ৭ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়। এটিরও উৎপত্তিস্থল ছিল নরসিংদী। এই ভূমিকম্পে সারাদেশে অন্তত ১২ জনের মৃত্যু হয়। বিভিন্ন স্থানের ভবনে ফাটল দেখা দেয়।

এরপর থেকে বেশ কয়েকবার দেশে ছোট ছোট ভূমিকম্প অনুভূত হয়েছে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
টাইমস রিপোর্ট
টাইমস রিপোর্ট

Staff Reporter, Times of Bangladesh

সম্পর্কিত খবর