দেশের বাইরে রেকর্ড আয় ‘বনলতা এক্সপ্রেস’র

দেশের বাইরে রেকর্ড আয় ‘বনলতা এক্সপ্রেস’র
Advertisement
Advertisement

উত্তর আমেরিকার বক্স অফিসে দারুণ সূচনা করেছে তানিম নূর পরিচালিত ঈদের ছবি ‘বনলতা এক্সপ্রেস’। মুক্তির প্রথম তিন দিনেই কানাডা ও যুক্তরাষ্ট্রে ছবিটি আয় করেছে ১ লাখ ৫৪ হাজার ডলার, যা বাংলাদেশের কোনো চলচ্চিত্রের ক্ষেত্রে দ্বিতীয় সর্বোচ্চ ওপেনিং। এর আগে এই তালিকায় শীর্ষে ছিল ‘হাওয়া’, যার ওপেনিং আয় ছিল ১ লাখ ৫৯ হাজার ডলার।

আন্তর্জাতিক পরিবেশক স্বপ্ন স্কেয়ারক্রোর প্রেসিডেন্ট মোহাম্মদ অলিউল্লাহ সজীব এক বিজ্ঞপ্তিতে জানান, এই আয় দিয়ে ‘বনলতা এক্সপ্রেস’ যুক্তরাষ্ট্রের ডমেস্টিক বক্স অফিস টপ চার্টের সেরা ২০-এ জায়গা করে নিয়েছে এবং অবস্থান নিয়েছে ১৭ নম্বরে। তার ভাষায়, “গত তিন দিনে যা ঘটেছে, সেটাকে শুধু সাফল্য বললে কম বলা হয়—এটা অবিশ্বাস্য এক অর্জন।”

তিনি আরও জানান, উত্তর আমেরিকায় মুক্তির প্রথম তিন দিনের আয়ের ভিত্তিতে ছবিটি ইতোমধ্যে সর্বকালের চতুর্থ সর্বোচ্চ আয়কারী বাংলাদেশি সিনেমায় পরিণত হয়েছে। এ সময়ে ছবিটি পেছনে ফেলেছে ‘তুফান’, ‘প্রিয়তমা’ ও ‘দেবী’র মতো আলোচিত চলচ্চিত্রের লাইফটাইম আয়।

ছবিটির এমন সাফল্যে অভিভূত পরিচালক তানিম নূর। তিনি বলেন, “উত্তর আমেরিকার দর্শকদের এই সাড়া আমাকে অনুপ্রাণিত করেছে। আমি পুরো টিমের প্রতি কৃতজ্ঞ। হুমায়ূন আহমেদ স্যারকে স্মরণ করছি—তার সৃষ্টিই আমাদের শক্তি।”
পরিবেশকের মতে, এই সাফল্য একেবারে অপ্রত্যাশিত ছিল না। গত বছরের ‘উৎসব’ দিয়ে উত্তর আমেরিকার দর্শকদের মধ্যে যে আস্থা তৈরি হয়েছিল, তার ধারাবাহিকতায় ‘বনলতা এক্সপ্রেস’ আরও বড় সাফল্য পাবে—এমন প্রত্যাশা ছিলই।

হুমায়ূন আহমেদের ‘কিছুক্ষণ’ অবলম্বনে নির্মিত ছবিটি গত ৩ এপ্রিল উত্তর আমেরিকা ও যুক্তরাজ্যের ৫২টি হলে মুক্তি পায়। এতে অভিনয় করেছেন সাবিলা নূর, শরিফুল রাজ, চঞ্চল চৌধুরীসহ আরও অনেকে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর