দুর্নীতি মামলায় কক্সবাজার পৌরসভার সাবেক চেয়ারম্যান কারাগারে

দুর্নীতি মামলায় কক্সবাজার পৌরসভার সাবেক চেয়ারম্যান কারাগারে
কক্সবাজার পৌরসভার সাবেক চেয়ারম্যান নুরুল আবছার। ছবি: সংগৃহীত
Advertisement
Advertisement

দুর্নীতি মামলায় কক্সবাজার পৌরসভার সাবেক চেয়ারম্যান নুরুল আবছারকে এক বছরের জন্য কারাগারে পাঠানো হয়েছে। একই সঙ্গে তাকে অর্থদণ্ডও দিয়েছে আদালত।

বুধবার কক্সবাজারের বিশেষ জজ আদালতের বিচারক এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় আসামি নুরুল আবছার আদালতে উপস্থিত ছিলেন।

আদালত সূত্র জানায়, অভিযোগ প্রমাণিত হওয়ায় দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা মামলায় এ রায় ঘোষণা করা হয়। রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন দুদকের পাবলিক প্রসিকিউটর (পিপি) মোকাররম হোসাইন। তিনি আদালতে সাক্ষ্যপ্রমাণ উপস্থাপন করে অভিযোগ প্রমাণ করেন।

মামলার বিবরণ থেকে জানা যায়, চেয়ারম্যানের দায়িত্ব পালনকালে নুরুল আবছার ক্ষমতার অপব্যবহার করে অবৈধভাবে সম্পদ অর্জন এবং বিভিন্ন দুর্নীতির সঙ্গে জড়িত ছিলেন এমন অভিযোগে দুদক তার বিরুদ্ধে মামলা দায়ের করে। বুধবার দীর্ঘ শুনানি ও সাক্ষ্যগ্রহণ শেষে আদালত এ রায় ঘোষণা করেন।

আদালতের রায়ে সন্তোষ জানিয়ে দুদকের পিপি মোকাররম হোসাইন বলেন, এই রায়ের মাধ্যমে প্রমাণ হয়েছে যে দুর্নীতির বিরুদ্ধে আইনের শাসন কার্যকর রয়েছে। কেউই আইনের ঊর্ধ্বে নয়।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad