রামুতে সড়ক দুর্ঘটনায় সাবেক সেনা সদস্য নিহত

রামুতে সড়ক দুর্ঘটনায় সাবেক সেনা সদস্য নিহত
নিহত মোহাম্মদ ফরিদ। ছবি: টাইমস
Advertisement
Advertisement

কক্সবাজারের রামুতে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে সড়ক দুর্ঘটনায় মোহাম্মদ ফরিদ (৫৫) নামের এক অবসরপ্রাপ্ত সেনা সদস্য নিহত হয়েছেন।

মঙ্গলবার রাত দেড়টার দিকে রামু উপজেলার জোয়ারিয়ানালা ইউনিয়নের চা-বাগান সিএনজি ফিলিং স্টেশন সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত মোহাম্মদ ফরিদ জোয়ারিয়ানালা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের ইলিশিয়াপাড়া এলাকার বাসিন্দা এবং মৃত মোহাম্মদ কালুর পুত্র। এলাকায় তিনি ‘আর্মি ফরিদ’ নামে পরিচিত ছিলেন। তিনি তিন বছর আগে বাংলাদেশ সেনাবাহিনী থেকে অবসর নেন।

স্থানীয়দের বরাতে জানা যায়, একটি অজ্ঞাত যানের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ফরিদ গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পারিবারিক সূত্র জানায়, পারিবারিক একটি অনুষ্ঠানের জন্য অর্থের প্রয়োজন হওয়ায় তিনি রামু স্টেশন এলাকা থেকে এটিএম বুথে টাকা তুলে বাড়ি ফেরার পথে দুর্ঘটনার শিকার হন।

রামু হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাছির উদ্দীন বলেন, ‘খবর পেয়ে হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে এবং দুর্ঘটনাকবলিত মোটরসাইকেলটি হেফাজতে নেওয়া হয়েছে। তবে দুর্ঘটনায় জড়িত যানবাহনের পরিচয় এখনো শনাক্ত করা সম্ভব হয়নি।’

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad