বিচারপতি খায়রুল হকের জামিন, কারামুক্তিতে বাধা নেই

বিচারপতি খায়রুল হকের জামিন, কারামুক্তিতে বাধা নেই
সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক। ফাইল ফটো
Advertisement
Advertisement

দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা মামলায় জামিন পেয়েছেন সাবেক প্রধান বিচারপতি এবিএম খায়রুল হক। বুধবার বিচারপতি শেখ মো. জাকির হোসেনের নেতৃত্বে গঠিত হাইকোর্টের একটি বেঞ্চ এ আদেশ দেন।

এর আগে অন্য চারটি মামলায় জামিন পাওয়ায় বিচারপতি খায়রুল হকের কারামুক্তিতে আপাতত কোনো বাধা নেই।

আদালতে জামিন আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী মনসরুল হক চৌধুরী, মোস্তাফিজুর রহমান খান, মোতাহার হোসেন সাজু এবং মোনায়েম নবী শাহীন।

গত বছরের ১৯ অক্টোবর দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা মামলায় জামিনের আবেদন করেন খায়রুল হক। আবেদনের শুনানি নিয়ে ২৬ অক্টোবর হাইকোর্ট তার জামিন প্রশ্নে রুল জারি করেন। রুলে জানতে চাওয়া হয়, কেন তাকে জামিন দেওয়া হবে না। রুলের শুনানি শেষে বুধবার চূড়ান্ত আদেশ দেয় আদালত।

এর আগে হত্যা ও রায় জালিয়াতির অভিযোগে দায়ের হওয়া চার মামলায় তাকে জামিন দেয় হাইকোর্ট। তবে ওই আদেশ স্থগিত চেয়ে আপিল করেছে রাষ্ট্রপক্ষ।

গত বছরের ২৪ জুলাই রাজধানীর ধানমন্ডির বাসা থেকে খায়রুল হককে গ্রেপ্তার করা হয়। পরে তাকে জুলাই গণঅভ্যুত্থানের সময় ঢাকার যাত্রাবাড়ী এলাকায় যুবদলকর্মী আবদুল কাইয়ুম আহাদ হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়। পরে তার বিরুদ্ধে আরও কয়েকটি মামলায় তাকে গ্রেপ্তার দেখায়  পুলিশ ও দুর্নীতি দমন কমিশন।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর