নেত্রকোনার সীমান্তবর্তী দুর্গাপুর উপজেলার পাহাড়ি গ্রাম আড়াগাড়পাড়ায় মাছ ধরার জালে প্রায় ১০ ফুট লম্বা একটি অজগর ধরা পড়েছে। এতে এলাকাজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
শনিবার পাহাড়ের পাশে শামসুল ইসলামের জালে সাপটি আটকে পড়ে। স্থানীয় বাসিন্দারা সেটি ধরে বন বিভাগের কাছে হস্তান্তর করেছেন।
স্থানীয়রা জানান, খাবারের খোঁজে প্রায়ই পাহাড় থেকে অজগর লোকালয়ে চলে আসে। এতে আতঙ্কে সন্ধ্যার পর কেউ ঘর থেকে বের হতে পারেন না। সমস্যা সমাধানে সরকারের দ্রুত হস্তক্ষেপ চেয়েছেন তারা।


