সাতক্ষীরায় ওয়াইফাই লাইনের তার কাটা নিয়ে দ্বন্দ্বে আহত ২

সাতক্ষীরায় ওয়াইফাই লাইনের তার কাটা নিয়ে দ্বন্দ্বে আহত ২
সাতক্ষীরায় ওয়াইফাই লাইনের তার কাটাকে কেন্দ্র করে আহত দুজন। ছবি: টাইমস
Advertisement
Advertisement

সাতক্ষীরায় ওয়াইফাই লাইনের তার কাটাকে কেন্দ্র করে সংঘর্ষে দুজন আহত হয়েছেন।

শুক্রবার ভোরে সাতক্ষীরা সদর উপজেলার শাকরা গ্রামের সাবেক ইউপি সদস্য সাহেব আলীর বাড়ির সামনে এ ঘটনা ঘটে। আহতদের সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

আহতরা হলেন- সাতক্ষীরা সদর উপজেলার হাড়দ্দাহ গ্রামের আলাউদ্দিনের ছেলে নাসির উদ্দিন (৩৮) ও দেবহাটা উপজেলার কোমরপুর গ্রামের এস.এম সাইদুর রহমানের ছেলে শাহিনুর রহমান (৩০)।

হাসপাতালে চিকিৎসাধীন শাহিনুর রহমান জানান, শুক্রবার ভোরে দুটি মোটরসাইকেলে চারজন লোক এসে ওই এলাকায় ওয়াইফাই লাইনের তার কাটতে থাকে। বিষয়টি টের পেয়ে তিনি ও স্থানীয় কয়েকজন মিলে তাদের একজনকে আটক করেন। এ সময় বাকিরা তাদের লক্ষ্য করে গুলি ছোঁড়ে এবং আটক ব্যক্তিকে ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। যাওয়ার সময় তারা একটি মোটরসাইকেল ফেলে রেখে যায়।

আরও পড়ুন

এ সময় স্থানীয়রা তাকে ও নাসিরকে হাসপাতালে নেন জানিয়ে তিনি বলেন, গুলির ছররা তার পেটে লেগেছে।

সাতক্ষীরা সদর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. শফিকুল ইসলাম জানান, ওয়াইফাই ব্যবসার বিরোধকে কেন্দ্র করে এ ঘটনা ঘটেছে। একপক্ষ তার কাটতে গেলে অপরপক্ষের লোকজন একজনকে আটক করে। ওই ব্যক্তিকে ছাড়িয়ে নিতে বিস্ফোরক জাতীয় দ্রব্য ব্যবহার করা হয়, এতে দুজন আহত হন। ঘটনাস্থল থেকে একটি মোটরসাইকেল ও বিস্ফোরকসদৃশ কিছু দ্রব্য জব্দ করা হয়েছে।

এটি গুলিবর্ষণের ঘটনা নয় দাবি করে তিনি বলেন, এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর