দুজন সহকারী অ্যাটর্নি জেনারেল (এএজি) পদত্যাগ করেছেন। বৃহস্পতিবার অ্যাটর্নি জেনারেল কার্যালয়ের মাধ্যমে রাষ্ট্রপতি বরাবর তারা পদত্যাগপত্র দেন।
তারা হলেন মুজাহিদুল ইসলাম শাহীন ও আহমদ মুসাননা চৌধুরী। ব্যক্তিগত কারণ দেখিয়ে তারা পদত্যাগ করেছেন বলে জানা গেছে। পদত্যাগের বিষয়টি অ্যাটর্নি জেনারেল কার্যালয়ের সূত্র টাইমসকে নিশ্চিত করেছে।
বিগত অন্তর্বর্তী সরকারের আমলে ২০২৪ সালের ২৮ আগস্ট আহমদ মুসাননা চৌধুরী ও মুজাহিদুল ইসলাম এএজি পদে নিয়োগ পান।
এর পর থেকে তারা দায়িত্ব পালন করে আসছিলেন। দুজন এএজির পদত্যাগের আগপর্যন্ত অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে এএজির সংখ্যা ছিল ২৩০ এবং ডেপুটি অ্যাটর্নি জেনারেলের সংখ্যা ১০৩।


