দলের নির্দেশ অমান্য করায় ফতুল্লা বিএনপির ১০ নেতা বহিষ্কার

দলের নির্দেশ অমান্য করায় ফতুল্লা বিএনপির ১০ নেতা বহিষ্কার
Advertisement
Advertisement

দলের নির্দেশ অমান্য করে বিএনপির বহিষ্কৃত দুই স্বতন্ত্র প্রার্থী মুহাম্মদ গিয়াসউদ্দিন ও মোহাম্মদ শাহ আলমের হয়ে নির্বাচনী প্রচারে অংশ নেওয়ায় নারায়ণগঞ্জের ফতুল্লা থানা বিএনপির ১০ নেতাকর্মীকে বহিষ্কার করেছে কেন্দ্রীয় কমিটি।

রোববার দুপুরে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ বিষয়টি জানানো হয়েছে।

বহিষ্কৃতরা হলেন ফতুল্লা থানা বিএনপির সহসভাপতি সুলতান মাহমুদ মোল্লা, কুতুবপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি বিল্লাল হোসেন, ফতুল্লা থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক হাসান আলী, সহসাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম বিপ্লব, মো. মুসলিম আহমেদ, যুগ্ম সম্পাদক আক্তার খন্দকার, থানা বিএনপির সদস্য জাহিদ হাসান রোজেল, নজরুল ইসলাম পান্না, আলম এবং কুতুবপুর ইউনিয়নের অন্তর্গত ৬ নম্বর ওয়ার্ড বিএনপির সহসভাপতি আ. রাজ্জাক।

দলীয় শৃঙ্খলা বজায় রাখতে বহিষ্কৃত নেতাকর্মীদের সঙ্গে বিএনপির সকল পর্যায়ের নেতাকর্মীদের সাংগঠনিক সম্পর্ক না রাখার জন্য নির্দেশ দেওয়া হয়েছে।

বিএনপি সূত্র জানিয়েছে, দলের সিদ্ধান্ত অমান্য করে বহিষ্কৃত প্রার্থীদের পক্ষে প্রচারে অংশ নেওয়ায় এই সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর