দীর্ঘ ৬ হাজার ৩শ ১৪ দিন পর বাংলাদেশের মাটিতে পা রেখেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। স্ত্রী জুবাইদা রহমান ও মেয়ে জাইমা রহমানকে সঙ্গে নিয়ে দেশে ফিরলেন তিনি।
লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে তারেক রহমানকে বহনকারী বিমান সিলেটে বিরতি শেষে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে।
এরইমধ্যে তারেক রহমান ও তার পরিবারের নিরাপত্তা নিশ্চিতে বিমানবন্দর, তিনশ ফিট ও এভারকেয়ার হাসপাতাল সংলগ্ন এলাকায় সতর্ক অবস্থানে আছেন আইন শৃঙ্খলাবাহিনীর সদস্যরা।
বিজিবির সদরদপ্তর থেকে জানানো হয়, তারেক রহমানের প্রত্যাবর্তন ঘিরে জনস্রোত সামাল দিতে ও যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় অতিরিক্ত বিজিবি মোতায়েন করা হয়েছে।
ঢাকার বিভিন্ন সড়কে বসেছে চেকপোস্ট। যানবাহন থামিয়ে চলছে তল্লাশি।
ছবিতে নিরাপত্তা পরিস্থিতির সবশেষ:






