তারেক রহমানকে নিয়ে ‘কটূক্তি’: রাশেদ প্রধানের পিএস আটক

তারেক রহমানকে নিয়ে ‘কটূক্তি’: রাশেদ প্রধানের পিএস আটক
Advertisement
Advertisement

প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে ‘আপত্তিকর’ মন্তব্যের জেরে জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) মুখপাত্র রাশেদ প্রধানের বাসার সামনে উত্তেজনা তৈরি হয়েছে।

শুক্রবার দুপুরে রাজধানীর মোহাম্মদপুর ইকবাল রোডে এ ঘটনা ঘটে। পরিস্থিতি সামাল দিতে রাশেদ প্রধানের ব্যক্তিগত সহকারী (পিএস) জনি নন্দীকে পুলিশ হেফাজতে নিয়েছে।

তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপপুলিশ কমিশনার (এডিসি) জুয়েল রানা জানান, উত্তেজনাকর পরিস্থিতি তৈরির অভিযোগে জনি নন্দীকে মোহাম্মদপুর থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। জিজ্ঞাসাবাদ শেষে তাকে ছেড়ে দেওয়া হতে পারে। বর্তমানে ওই এলাকায় বাড়তি পুলিশ মোতায়েন রয়েছে।

ঘটনার প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, সম্প্রতি একটি অনুষ্ঠানে রাশেদ প্রধান তারেক রহমানকে নিয়ে কটূক্তি করেন। সেই বক্তব্যের ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়লে বিএনপি কর্মীদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়। এর প্রতিবাদে শুক্রবার দুপুরে যুবদল ও ছাত্রদলের একদল সমর্থক রাশেদ প্রধানের বাসার সামনে জড়ো হয়ে বিক্ষোভ শুরু করেন। তারা বিচার দাবি করে স্লোগান দেন এবং একপর্যায়ে জুতা নিক্ষেপ করেন।

পুলিশ জানিয়েছে, বিক্ষোভ চলাকালে রাশেদ প্রধানের ব্যক্তিগত সহকারী জনি নন্দী সেখানে উপস্থিত হয়ে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি করলে পুলিশ তাকে নিজেদের হেফাজতে নেয়।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
টাইমস রিপোর্ট
টাইমস রিপোর্ট

Staff Reporter, Times of Bangladesh

সম্পর্কিত খবর