পাকিস্তানের বিপক্ষে দুই ম্যাচ সিরিজের দ্বিতীয় টেস্টেও টসে হেরেছেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে সিরিজ নির্ধারণী ম্যাচে আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন পাকিস্তান অধিনায়ক শান মাসুদ। এই ম্যাচ দিয়ে টেস্ট ক্রিকেটে অভিষেক হচ্ছে তানজিদ হাসান ত্যামিমের। ওপেনার সাদমান ইসলাম চোটে ছিটকে যাওয়াতে খুলল তার সুযোগের দরজা।
তানজিদের অভিষেক-সহ এই ম্যাচের একাদশে বাংলাদেশের একাদশে বদল দুটি। সাদমানের জায়গায় ঢুকেছেন বাঁহাতি ওপেনার তানজিদ, পেসার এবাদত হোসেনের বদলে আনা হয়েছে শরীফুল ইসলামকে, যিনি সর্বশেষ টেস্ট খেলেছেন ২০২৪ সালের নভেম্বরে।
পাকিস্তানের একাদশে আনা হয়েছে তিন বদল। চোট কাটিয়ে ফিরেছেন বাবর আজম, একাদশে ফেরানো হয়েছে খুররম শেহজাদ ও সাজিদ খানকে। বাদ পড়েছেন ইমাম উল হক, শাহীন শাহ আফ্রিদি ও সাজিদ খানকে।
মিরপুরে সিরিজের প্রথম ম্যাচে ১০৪ রানেরর ব্যবধানে জিতে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে আছে বাংলাদেশ।
বাংলাদেশ একাদশ
মাহমুদুল হাসান, তানজিদ হাসান তামিম, মুমিনুল হক, নাজমুল হোসেন (অধিনায়ক), মুশফিকুর রহিম, লিটন দাস, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, তাসকিন আহমেদ, শরীফুল ইসলাম ও নাহিদ রানা ।
পাকিস্তান একাদশ
আজান আওয়াইস, আবদুল্লাহ ফজল, শান মাসুদ (অধিনায়ক), বাবর আজম সৌদ শাকিল, মোহাম্মদ রিজওয়ান, সালমান আলী আগা, খুররম শেহজাদ, সাজিদ খান, হাসান আলী ও মোহাম্মদ আব্বাস।


