ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের (ঢামেক) সামনের ময়লার স্তুপ থেকে একদিন বয়সি এক মেয়ে নবজাতকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার বেলা সোয়া ১২টার দিকে শাহবাগ থানা পুলিশ মরদেহটি উদ্ধার করে।
শাহবাগ থানার উপপরিদর্শক (এসআই) রায়হান উদ্দিন জানান, ঢাকা মেডিকেলের জরুরি বিভাগের বিপরীত পাশে ময়লার স্তুপে মেডিকেলের এক কর্মচারী ময়লা ফেলতে গিয়ে একটি প্লাস্টিকের ব্যাগে নবজাতকটির মরদেহ দেখতে পায়। এরপর থানায় খবর দেওয়া হয়।
তিনি আরও জানান, কেউ মৃত অবস্থায় নবজাতকটিকে সেখানে ফেলে রেখে গেছে বলে ধারণা করা হচ্ছে। বিস্তারিত তদন্ত করে দেখা হচ্ছে। মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।


