ঢাবি ছাত্রীকে ‘গণধর্ষণের’ হুমকির নিন্দা সাদা দলের

ঢাবি ছাত্রীকে ‘গণধর্ষণের’ হুমকির নিন্দা সাদা দলের
ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা ভবনের সামনে অপরাজেয় বাংলার পদদেশ। ছবি: ভিডিও থেকে নেওয়া
Advertisement
Advertisement

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ছাত্রশিবির সমর্থিত প্যানেলের জিএস পদপ্রার্থী এসএম ফরহাদের প্রার্থিতা চ্যালেঞ্জ করে রিট করা শিক্ষার্থীকে গণধর্ষণের হুমকি দেওয়ার ঘটনায় উদ্বেগ প্রকাশ ও নিন্দা জানিয়েছে বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষকদের সংগঠন সাদা দল।

মঙ্গলবার ঢাকা বিশ্ববিদ্যালয় সাদা দলের আহ্বায়ক অধ্যাপক ড. মো. মোর্শেদ হাসান খান এবং যুগ্ম আহ্বায়ক অধ্যাপক ড. আব্দুস সালাম ও অধ্যাপক ড. মো. আবুল কালাম সরকার এক যৌথ বিবৃতিতে এ নিন্দা জানান।

বিবৃতিতে বলা হয়, ‘এমন হুমকি নারী শিক্ষার্থীদের নিরাপত্তা ও স্বাধীনতাকে প্রশ্নবিদ্ধ করেছে, যা কোনোভাবেই কাম্য নয়’।

বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শিক্ষার্থীদের জন্য নিরাপদ পরিবেশ নিশ্চিত করা প্রশাসনের দায়িত্ব উল্লেখ করে তারা বলেন, ‘ডাকসু নির্বাচনকে কেন্দ্র করে নারী প্রার্থী ও তাদের সমর্থকদের বিরুদ্ধে সাইবার বুলিং অব্যাহত রয়েছে। এ বিষয়ে কার্যকর পদক্ষেপ নিতে হবে।

আরও পড়ুন

‘নারী শিক্ষার্থীকে ধর্ষণের হুমকিদাতাসহ নারী শিক্ষার্থীদের অবমাননাকারীদের চিহ্নিত করে দ্রুত বিচার প্রক্রিয়ার আওতায় আনা জরুরি।’

নারী অবমাননাকারীদের বিরুদ্ধে সবাইকে সোচ্চার হওয়ার আহ্বান জানায় সাদা দল।

একই ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে মঙ্গলবার সংবাদ সম্মেলন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্ক।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad