ঢাকা-১৫: জামায়াত আমিরের পক্ষে মনোনয়নপত্র জমা

ঢাকা-১৫: জামায়াত আমিরের পক্ষে মনোনয়নপত্র জমা
জামায়াতের আমির ডা. শফিকুর রহমানের পক্ষে মনোনয়নপত্র জমা দেওয়া হচ্ছে। ছবি: টাইমস
Advertisement
Advertisement

ঢাকা-১৫ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের পক্ষে মনোনয়নপত্র জমা দেওয়া হয়েছে।

সোমবার মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিনে ঢাকার আগারগাঁওয়ের নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউট (ইটিআই) ভবনে রিটার্নিং কর্মকর্তা মো. ইউনুচ আলীর কাছে মনোনয়নপত্র জমা দেন তারা।

এ সময় দলটির সহকারি সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের বলেন, ‘আজকে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিনে আমরা আমীরের পক্ষ থেকে উনার মনোনয়নপত্র জমা দিতে এসেছি। সুষ্ঠু, সুন্দর ও গ্রহণযোগ্য একটি নির্বাচন যাতে উপহার দিতে পারি সেই প্রত্যাশা করছি।’

সবার জন্য লেভেল প্লেয়িং ফিল্ডের প্রত্যাশার কথা জানিয়ে তিনি বলেন, ‘এটা নিয়ে আরও কাজ করার আছে। আমরা আশা করছি নির্বাচন কমিশন এটা নিয়ে কাজ করবে।’

নির্বাচনী পরিবেশ নিয়ে সন্তুষ্টির কথা জানতে চাইলে এহসানুল মাহবুব জুবায়ের সাংবাদিকদের বলেন, এটি নিয়েনির্বাচন কমিশনের আরও কাজ করার আছে।

এর আগে গত ২৫ ডিসেম্বর জামায়াতের আমীরের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad