গভীর রাতে মুন্সিগঞ্জের ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।
বৃহস্পতিবার রাত আড়াইটার দিকে শ্রীনগর উপজেলার কেওটখালী এলাকায় এক্সপ্রেসওয়ের মূল লাইনে দুর্বৃত্তরা আগুন ধরিয়ে দিয়ে অবরোধ সৃষ্টি করে।
এতে বেশ কিছুক্ষণ যান চলাচল বন্ধ ছিল বলে জানিয়েছেন স্থানীয়রা।
পরে নিরাপত্তারক্ষীরা আগুন নিভিয়ে যান চলাচল স্বাভাবিক করেন।
এর আগে রাত ১১টার দিকে ‘নিষিদ্ধ ঘোষিত’ ছাত্রলীগের শ্রীনগর উপজেলার নেতা-কর্মীরা মোটরসাইকেল বহর নিয়ে এক্সপ্রেসওয়ের বিভিন্ন পয়েন্টে ঝটিকা মিছিল করে মহড়া দেন।
এছাড়া বুধবার সন্ধ্যায় ঢাকার দোলাইরপাড়ে মাওয়া এক্সপ্রেসওয়ের মুখে একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। পরে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।


