ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার রেললাইনে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে চট্টগ্রামগামী তুর্ণা নিশিথা ও বিজয় এক্সপ্রেস স্টেশনে আটকে পড়ে।
বৃহস্পতিবার রাত ২টার দিকে সদর উপজেলার দুবলা এলাকায় এ ঘটনা ঘটে।
স্টেশন কর্তৃপক্ষ জানায়, রেললাইনে অগ্নিসংযোগ করায় প্রায় এক ঘণ্টা ট্রেন চলাচল বন্ধ থাকে। চট্টগ্রামগামী কয়েকটি ট্রেন ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনে আটকা পড়ে।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভাতে সহায়তা করে ও এরপর ট্রেন চলাচল স্বাভাবিক করা হয়।
আখাউড়া রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম শফিকুল ইসলাম জানান, রেললাইনের ওপর প্লাস্টিকের পাইপে আগুন লাগিয়ে দুর্বৃত্তরা পালিয়ে যায়। তবে বর্তমানে ট্রেন চলাচল স্বাভাবিক আছে।


