ঢাকার শাহবাগের আলাদা আলাদা স্থান থেকে নারীসহ তিনজনের লাশ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার রাতে কেন্দ্রীয় শহীদ মিনার, জাতীয় ঈদগাহ মাঠ ও ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদের পাশের ফুটপাত থেকে মরদেহ তিনটি উদ্ধার করা হয়।
শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খালিদ মুনসুর জানান, বৃহস্পতিবার রাত সাড়ে ৯ টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের ফুটপাত থেকে এক নারীর মরদেহ উদ্ধার করা হয়। তার বয়স আনুমানিক ৫৫ বছর। একই সময় জাতীয় ঈদগাহ মাঠের পাশের ফুটপাত থেকে অজ্ঞাতনামা এক পুরুষের (৪০) মরদেহ উদ্ধার করা হয়।
এরপর, রাত ১২টার দিকে কেন্দ্রীয় শহীদ মিনারের পাশের ফুটপাত থেকে আরও এক পুরুষের মরদেহ উদ্ধার করা হয়। তারও বয়স আনুমানিক ৪০ বছর।
তিনি জানান, ‘ধারণা করা হচ্ছে, তিনজনই ভবঘুরে প্রকৃতির। অসুস্থতার কারণে তাদের মৃত্যু হয়েছে। তাদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।’
মরদেহগুলো ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।


