ডুয়েটে শিবিরের সঙ্গে পুলিশ-ছাত্রদলের সংঘর্ষে আহত ১০

ডুয়েটে শিবিরের সঙ্গে পুলিশ-ছাত্রদলের সংঘর্ষে আহত ১০
উত্তপ্ত ডুয়েট ক্যাম্পাস। ছবি: টাইমস
Advertisement
Advertisement

গাজীপুরের ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (ডুয়েট) ছাত্রশিবিরের নেতাকর্মীদের সঙ্গে পুলিশ ও ছাত্রদলের সংঘর্ষ চলছে। বিশ্ববিদ্যালয়ে নতুন ভিসি নিয়োগের ঘটনাকে কেন্দ্র করে রোববার সকাল থেকেই দফায় সফায় সংঘর্ষে জড়ায় শিবির ও ছাত্রদলের নেতাকর্মীরা।

এতে প্রায় মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার তাহেরুল হক চৌহান, ডিসি রবিউল, সদর থানার ওসি ( তদন্ত) মেহেদীসহ ছাত্রদলের আট থেকে ১০জন নেতা আহত হন।

প্রত্যক্ষদর্শী ও ডুয়েটের সাধারণ শিক্ষার্থীরা জানান, সম্প্রতি সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মোহাম্মদ ইকবালকে ডুয়েটের ভাইস চ্যান্সেলর হিসেবে নিয়োগ দিয়েছে সরকার। এর বিরোধিতায় বৃহস্পতিবার রাত থেকেই ছাত্রদলের সঙ্গে সংঘর্ষে জড়ায় ছাত্রশিবিরের নেতাকর্মীরা।

রোববার সকাল ১০টার দিকে নতুন ভিসি মোহাম্মদ ইকবাল ডুয়েট ক্যাম্পাসে দায়িত্ব বুঝে নিতে গেলে সাবেক ভিসি জয়নাল আবেদীন, রেজিস্ট্রার অধ্যাপক আবু তৈয়ব, ডুয়েট শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক খসরু মিয়া, সাধারণ সম্পাদক কাজী রফিকের উস্কানিতে শিবিরের ডুয়েট শাখার সভাপতি আব্দুল আহাদ,সাধারণ সম্পাদক তাসনীমের নেতৃত্বে শিবিরের ডুয়েট শাখার নেতাকর্মীরা তিন শতাধিক বহিরাগত নেতাকর্মী নিয়ে ডুয়েটের মূলফটকের সামনে জড়ো হয়ে গেটে তালা লাগিয়ে দেয়।

আরও পড়ুন

এক পর্যায়ে গেট ভেঙে নতুন ভিসিকে নিয়ে ভেতরে ঢোকার চেষ্টা করলে শিবিরের সমর্থকরা পুলিশকে লক্ষ্য করে ইট নিক্ষেপ করতে থাকে।

এসময় পরিস্থিতি নিয়ন্ত্রণে নিতে পুলিশ বেশ কয়েক রাউন্ড টিয়ার শেল নিক্ষেপ করে। এ সময় ইটের আঘাতে মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার তাহেরুল হক চৌহান, ডিসি রবিউল, সদর থানার ওসি( তদন্ত) মেহেদী, সদর উপজেলার ইউএনও সাজ্জাত হোসেন, স্থানীয় সাংবাদিক দেলোয়ারসহ অন্তত ১০ জন আহত হন।

এদিকে দফায় দফায় সংঘর্ষ চলতে থাকায় ডুয়েটসহ আশপাশের এলাকায়ও উত্তেজনা ছড়িয়ে পড়েছে। আতঙ্কিত হয়ে পড়েছেন স্থানীয়রা।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর