বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসকদের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা দেবেন প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী। এ উপলক্ষে আগামী মঙ্গলবার সুপ্রিম কোর্ট মিলনায়তনে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
জানা গেছে, জেলা প্রশাসক সম্মেলন-২০২৬ উপলক্ষে প্রধান বিচারপতির সঙ্গে বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসকেরা সৌজন্য সাক্ষাৎ করবেন। এ সময় প্রধান বিচারপতি তাদের দিকনির্দেশনা দেবেন।
বুধবার সুপ্রিম কোর্ট প্রশাসন এ বিষয়ে নোটিশ জারি করেছে, যা বৃহস্পতিবার প্রকাশ পেয়েছে। হাইকোর্টের ডেপুটি রেজিস্ট্রার (প্রশাসন ও বিচার) মো. আল-ইমরান খান সংশ্লিষ্ট সকলকে অনুষ্ঠানে অংশগ্রহণের অনুরোধ জানিয়েছেন।


