ডিবি কার্যালয়ের হাজতে ঝুলন্ত অবস্থায় মিলল আসামির মরদেহ

ডিবি কার্যালয়ের হাজতে ঝুলন্ত অবস্থায় মিলল আসামির মরদেহ
প্রতীকী ছবি
Advertisement
Advertisement

বগুড়া জেলা গোয়েন্দা (ডিবি) কার্যালয়ের হাজতের বাথরুম থেকে ঝুলন্ত অবস্থায় হত্যা মামলার এক আসামির মরদেহ উদ্ধার করা হয়েছে।

রোববার সকালে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহতের নাম মো. আসাদ (৩০)। তিনি সারিয়াকান্দি উপজেলার জোড়গাছা মধ্য উত্তরপাড়া গ্রামের মতি মুন্সির ছেলে। সারিয়াকান্দিতে সিএনজিচালিত অটোরিকশা ছিনতাইয়ের পর চালক আব্দুল মান্নান মোল্লা হত্যা মামলার আসামি তিনি।

পুলিশ জানায়, গত ২৯ জুন সারিয়াকান্দি উপজেলার দড়িপাড়া গ্রামের কৈ-খালি বিলসংলগ্ন এলাকা থেকে সিএনজিচালিত অটোরিকশাচালক আব্দুল মান্নান মোল্লার (৪৫) মরদেহ উদ্ধার করা হয়। নিহত মান্নান গাবতলী উপজেলার মালিয়ানডাঙ্গা গ্রামের গেদা মুন্নার ছেলে। এ ঘটনায় ১ জুলাই সারিয়াকান্দি থানায় দণ্ডবিধির ৩৯৪, ৩০২, ২০১ ও ৩৪ ধারায় একটি হত্যা মামলা করা হয়।

আরও পড়ুন

ডিবি জানায়, গত ১৮ জুলাই দুপুর ১টা ১৫ মিনিটে বগুড়া রেলওয়ে স্টেশন এলাকা থেকে আসাদকে আটক করা হয়। পরে তাকে ডিবি কার্যালয়ে এনে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করা হলে তিনি হত্যাকাণ্ডে নিজের সম্পৃক্ততার কথা স্বীকার করেন।

জিজ্ঞাসাবাদে তিনি আরও জানান, এ ঘটনায় তার সঙ্গে আরও দুজন জড়িত রয়েছেন। তার দেওয়া তথ্যের ভিত্তিতে অন্য আসামিদের গ্রেপ্তারে ডিবির একটি দল তাকে সঙ্গে নিয়ে নওগাঁ জেলায় অভিযান চালায়। অভিযান শেষে রাতে তাকে ডিবি কার্যালয়ে ফিরিয়ে আনা হয়। রাতে খাবার খেয়ে তিনি ঘুমিয়ে পড়েন। রোববার সকালে হাজতখানার বাথরুমে তাকে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়।

এ বিষয়ে বগুড়া জেলা গোয়েন্দা পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, ঘটনার তদন্ত চলছে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad