ডিএমসি ডে উদ্বোধন, স্ত্রীর স্মৃতিবিজড়িত হোস্টেলে প্রধানমন্ত্রী

ডিএমসি ডে উদ্বোধন, স্ত্রীর স্মৃতিবিজড়িত হোস্টেলে প্রধানমন্ত্রী
স্ত্রীর স্মৃতিবিজড়িত হোস্টেলে প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি: বাসস
Advertisement
Advertisement

ঢাকা মেডিকেল কলেজ (ডিএমসি) এর ৮০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত ডিএমসি ডে’তে স্ত্রী জুবাইদা রহমানকে নিয়ে তার স্মৃতিবিজড়িত হোস্টেলে যান প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার সকাল ১০টায় বেলুন ও পায়রা উড়িয়ে ‘ডিএমসি ডে-২০২৬’- এর উদ্বোধন করেন।

এরপর তারা কাজী ফজলুল হক মহিলা হোস্টেলে যান। ঢাকা মেডিকেল কলেজে পড়াশোনার সময় এ হোস্টেলেই থাকতেন জুবাইদা রহমান।

এ সময় তারা এই হোস্টেলের শিক্ষার্থীদের সঙ্গে কিছু আনন্দঘন সময় কাটান। প্রধানমন্ত্রী আসবেন বলে হোস্টেলের মূল ফটকের সামনে আগে থেকেই অপেক্ষা করছিলেন শিক্ষার্থীরা।

স্মৃতিচারণ করে প্রধানমন্ত্রী বলেন, ‘আগে যখন জুবাইদা রহমানকে মেডিকেলে নিয়ে আসতাম, তখন তাকে সামনের সিটে আমার পাশে বসিয়ে নিয়ে আসতাম। আজও আসার সময় তাকে বলেছি সামনের সিটে বসতে। পাশে বসিয়েই আপনাদের কাছে নিয়ে এসেছি।’

আরও পড়ুন

ছবি: বাসস

উপস্থিত শিক্ষার্থীদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, ‘দোয়া করি, আপনারা নিজ নিজ অবস্থানে প্রতিষ্ঠিত

নিজের শিক্ষাজীবনের স্মৃতিচারণ করতে গিয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন জুবাইদা রহমান। তিনি বলেন, ‘আজ অনেক স্মৃতি মনে পড়ছে। এই ক্যাম্পাসে আমার জীবনের গুরুত্বপূর্ণ অনেকটা সময় কেটেছে। আজ সেই দিনগুলোর কথা খুব মনে পড়ছে।’

ছবি: বাসস

বর্তমান শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, ‘আমাদের সবসময় সামনের দিকে তাকাতে হবে। জীবনের টানাপোড়েনে অনেক ঘাত-প্রতিঘাত আসবে। মনের ভেতর রাগ-ক্ষোভ পুষে রাখলে চলবে না। উজ্জ্বল ভবিষ্যতের পথে এগিয়ে যেতে হবে।’

তিনি আরও বলেন, ‘মেডিকেল কলেজকে এমন জায়গায় নিয়ে যেতে হবে, যাতে সারা বিশ্ব এখানকার চিকিৎসাসেবা সম্পর্কে জানতে পারে। একদিন যেন এই মেডিকেল কলেজ নিয়ে আমরা গর্ব করতে পারি।’

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
টাইমস রিপোর্ট
টাইমস রিপোর্ট

Staff Reporter, Times of Bangladesh

সম্পর্কিত খবর